৮ মাস পর এক দিনে সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত

  • আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ০৭:৪১
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ০৭:৪১
  • 772 বার পঠিত
৮ মাস পর এক দিনে সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত

প্রায় ৮ মাস পর দেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর আজকেই এক দিনে সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত হলো।
দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493