বরিশালে প্রেমিক যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০৮:২০
  • 757 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০৮:২০
  • 757 বার পঠিত
বরিশালে প্রেমিক যুবকের আত্মহত্যা

শামীম আহমেদ ॥ প্রেম বিরহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রাব্বি হাওলাদার (২০) নামের এক যুবক। নিহত রাব্বি দিনমজুর শাহে আলমের পুত্র। পরিবারের সাথে রাব্বি নগরীর পলাশপুর ৭ নম্বর গলির নুরুল হক ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সাইলাপুর এলাকায়। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা বেগম বলেন, রাব্বির সাথে পলাশপুর ৮ নম্বর গলির বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বি এক যুবতীর দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিন্তু ছেলে মুসলিম এবং মেয়ে হিন্দু হওয়ায় তাদের এই সম্পর্ক মেনে নিতে পারছিলো না উভয় পরিবার। এনিয়ে সোমবার রাতে দুই পরিবারের মধ্যে তুমুল বাগ্বিতন্ডা হয়। পরে প্রেমিকা ওই যুবতীকে তার মাসি (খালা) পলাশপুর থেকে গোপনে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এতে অভিমান করে সোমবার দিবাগত রাত একটার পরে যেকোন সময় রাব্বি পরিবারের সবার অজান্তে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে রাব্বির ঝুলন্ত লাশ দেখে স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশকে খবর দেয়।

কাউনিয়া থানার এসআই আবুল বাশার জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493