বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ভোলায় নিজের ঘরের বিদ্যুৎতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ নোমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। নিহত নোমান ভোলার লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর কালাচঁাদ গ্রামের মোঃ সিরাজুল ইলসামের ছেলে।
আজ বুধবার (২৪ মার্চ) দুপুরের দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমোহন থানার এসআই মোঃ জাকির হোসেন তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে নিহত নোমান ইলেট্রিশিয়ানদের সাথে তাদের ঘরের বিদ্যুৎতের কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে সে একটি লোহার দরজা সরাতে গিয়ে বিদ্যুৎতের তারের সাথে দরজাটি লেগে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আহত হয়। ওই সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।