মঠবাড়িয়ায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ২

  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২১, ০৭:২৩
  • 822 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৮ ২০২১, ০৭:২৩
  • 822 বার পঠিত
মঠবাড়িয়ায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ২

মঠবাড়িয়ায় আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ গুলি বর্ষণ ॥ ১০ মোটরসাইকেলে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় ৩ নম্বর মিরুখালী ইউনিয়নে নৌকা ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নৌকার দুই সমর্থক গুলিবিদ্ধ হন। আহত হন আরও দুজন। সংঘর্ষের সময় বিদ্রোহী প্রার্থীর ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। গতকাল শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মিরুখালী নাগ্রাভাঙা স্কুলসংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আওয়ামী লীগকর্মী আলমগীর পঞ্চায়েত ও জাকির হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীরা জানান, আজ শনিবার বিকেলে নৌকা সমর্থকের নির্বাচনী কর্মিসভা চলাকালীন মিরুখালী বাজারে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার টার দিকে নাগ্রাভাঙা স্কুল সড়কে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলায় নৌকা সমর্থক দুজন গুলিবিদ্ধ হন। পরে নৌকার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয় আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীক) সোবাহান শরীফ বলেন, কর্মী বৈঠক চলাকালীন বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আমাদের দুজন সমর্থক গুলিবিদ্ধ হয়। পরে তারা নিজেরা নিজেদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে আমাদের প্রতি দোষ চাপানোর চাপানোর চেষ্টা করছে।

স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফ গণমাধ্যমকে বলেন, নোকা প্রার্থীর সমর্থকরা আমাদের কর্মীর ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। কোনো গুলির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন তিনি।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগপত্র দিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493