স্থ‌গিত হ‌তে পা‌রে ১১ এ‌প্রিলের ইউ‌পি নির্বাচন

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২১, ০৭:৩৪
  • 734 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২১, ০৭:৩৪
  • 734 বার পঠিত
স্থ‌গিত হ‌তে পা‌রে ১১ এ‌প্রিলের ইউ‌পি নির্বাচন

আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হওয়ার কথা আছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম ধাপের এ ইউপি নির্বাচন স্থগিত হতে পারে।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। এর পরপরই জরুরি বৈঠকে বসে কমিশন।

এ বিষয়ে ইসি’র সচিব হূমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, প্রথম ধাপের ইউপি নির্বাচন করোনার কারণে স্থগিত হবে কি না, সে সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ১ এপ্রিল কমিশন সভা ডাকা হয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হবে।

আজ (২৯ মার্চ) হঠাৎ করে সভা ডাকে নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চ যেসব স্থানে নির্বাচন করার কথা আছে, সেগুলো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে ৩১ মার্চের পর সব নির্বাচন স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আগামী ১ তারিখের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা আছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493