করোনার কারণে সব নির্বাচন স্থগিত

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ০৬:৪৬
  • 705 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ০৬:৪৬
  • 705 বার পঠিত
করোনার কারণে সব নির্বাচন স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ও লক্ষ্মীপুর–২ সংসদীয় আসনের উপনির্বাচনসহ সব ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে।
আজ বৃহস্পতিবার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও জানান, পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন ছিল ৩১ মার্চ। ওই পৌরসভায় নির্বাচনের ব্যাপারে আদালতের রায়ও ওই দিনই পাওয়া গেছে। শুধু ওই নির্বাচনটি অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল।

১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এ ছাড়া ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ বাড়তে থাকায় এসব ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493