জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক পরিধানের আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ০৬:৪৮
  • 699 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ০৬:৪৮
  • 699 বার পঠিত
জনসমাগম এড়িয়ে চলা ও মাস্ক পরিধানের আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ রোধে সকলের সহযোগিতা কামনা করে জনসমাগম, অপ্রয়োজনে বাইরে থাকা এবং যেকোনো জায়গায় মাস্ক পরিধানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর (সিলেট -৩) মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অনুরোধ জানান। খবর ইউএনবির
প্রধানমন্ত্রী বলেন, ‘এবার ভাইরাস খুব দ্রুত সংক্রমিত হচ্ছে। এই প্রাদুর্ভাব কেবল আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে। সুতরাং, আমি সবাইকে বলতে চাই- আমরা প্রথমবার যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছি ঠিক সেভাবেই এবারও করোনাভাইরাসের আক্রমণ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবো।’
তিনি বলেন, যদিও বাংলাদেশে প্রাথমিকভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা হয়েছিল, কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হওয়ার পর জনগণ স্বাস্থ্যবিধির নিয়মকে উপেক্ষা করার কারণে সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘জনগণের চলাফেরা ও জনসমাগম অত্যধিক বেড়েছে, যদিও আমি বারবার সকলকে মাস্ক পরতে এবং টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছিলাম।’
কভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে কিছু নির্দেশনা জারি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধীরে ধীরে এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, তবে এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন। জনসমাগম যাতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493