লঞ্চের ভাড়া বাড়ল ৬০ শতাংশ

  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ০৬:৫২
  • 679 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ০৬:৫২
  • 679 বার পঠিত
লঞ্চের ভাড়া বাড়ল ৬০ শতাংশ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস-ট্রেনের মতই নৌযানেও ৫০ ভাগ আসন খালি রেখে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। তারা আলোচনা করে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছে। সেটা নিয়ে আমরা পর্যালোচনা করেছি। আমরা মনে করেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোন বিকল্প নেই। কারণ মালিকরা সম্মত হয়েছে, ধারণ ক্ষমতার অর্ধেক বহন করবেন। আমরা যাত্রীপরিবহনের ক্ষেত্রে ৬০ ভাগ বৃদ্ধি করেছি। তবে এটি কেবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা মন্ত্রণালয় থেকে এটি অনুমোদন করেছি।’

বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির

খালিদ মাহমুদ বলেন, ‘যতদিন পর্যন্ত করোনার ইস্যু থাকবে ততদিন এই বর্ধিত ভাড়া থাকবে। এটা স্বাস্থ্য সংক্রান্ত ভাড়া বাড়ানো, অন্য কোন বিষয় নয়। যে স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে অর্থাৎ নির্দেশনাবলী, সেটাকেই অনুসরণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের লঞ্চের সংকট আছে। সেখানে সকলেই যদি লঞ্চে উঠতে চায় তাহলে আমরা সে প্রটোকল ধরে রাখতে পারব না। সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের খুব বেশি প্রয়োজন যদি না হয়, শুধু ঈদ যাত্রা না, এখন থেকেই স্থানান্তর না হওয়া যেন আমরা অনুসরণ করি এবং সেভাবেই চলি।’

প্রতিমন্ত্রী বলেন, দেশকে সুরক্ষার জন্য লঞ্চ মালিকদেরও দায় আছে। তারা যেন ব্যবসায়িক চিন্তা পরিহার করে সেবার একটা মনোবৃত্তি নিয়ে কাজগুলো করে, সেগুলো আমরা জানিয়েছি। তারাও আমাদের সাথে একমত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493