কাউখালীতে ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ০৬:৫৫
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২১, ০৬:৫৫
  • 760 বার পঠিত
কাউখালীতে ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মো. আবু বক্কর সিদ্দিকী নামে ২১ বছর বয়সি যুবকের লাশটি শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো দেখে স্বজনেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।
আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের আসপদী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং তিনি কাউখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি স্থানীয় ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সোয়া ১টার দিকে আবু বক্করকে তার নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায় এবং তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।
পারিবারের পক্ষ থেকে আবু বক্কর আত্মহত্যা করেছেন এমনটি দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি তদন্ত করার পরে নিশ্চিত হওয়া যাবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন, না কী অন্যকিছু তদন্ত প্রতিবেদন হাতে আসলে বোঝা যাবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফাহাদ হোসেন এ প্রতিবেদককে জানান, কলেজছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493