কলাপাড়ায় স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০৮:৫৩
  • 1012 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০৮:৫৩
  • 1012 বার পঠিত
কলাপাড়ায় স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর-কিশোরীদের কাছে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং যৌণ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য, সেবা ও অধিকারগুলো পৌছে দিতে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প-২ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে এ সভার সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। সভায় প্রজেক্টরের মাধ্যমে মুল প্রকল্প উপস্থাপন করেন মো. মনির হোসেন। “শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে ১০ থেকে ১৯ বছর বয়সী স্কুল ও মাদ্রাসার কিশোর-কিশোরীদের কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও তাঁদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রকল্প শুরু হয়। পাঁচটি জেলার ২০০ স্কুল ও ৫০টি মাদ্রাসায় প্রকল্পের কার্যক্রম চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে মাঠ পর্যায়ে কারিগরি সহযোগীতা করছে কনসার্নডউইমেন ফর ফ্যামিলি ডেভলপমেন্ট। কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডা.সায়মা সুলতানা, ইউডিএফ প্রতিনিধি ওয়াহিদুজ্জামান, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, মিলন কর্মকার রাজু, শিক্ষক মো. মহিউদ্দিন ভূইয়া, সৈয়দ মো. ফারুক, শাসসুন্নাহার কুসুম, সৃুজতা রায়, স্কুল ছাত্রী ইতি মৃধা প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493