চট্টগ্রামেও দর্শক শূন্য বিপিএল

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০৯:১৬
  • 1137 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০৯:১৬
  • 1137 বার পঠিত
চট্টগ্রামেও দর্শক শূন্য বিপিএল

দর্শক শূন্যতায় ভুগতে থাকা বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রামে এসেও পূর্ণতা পায়নি । দেড়টায় খেলাশুরু হলেও দর্শকের তেমন আনাগোনা নেই গ্যালারিতে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়েলস’র মধ্যকার ম্যাচে দেখা গেছে এমন দৃশ্য।

এদিকে সাধারণ দর্শকরা বলছেন, টিকিটের মূল্য বেশি থাকায় দর্শক আসছেন না মাঠে। তা ছাড়া চট্টগ্রামে বিপিএল শুরু হলেও নগরজুড়ে কোনো প্রচার প্রচারণা নেই। সাধারণ মানুষ জানেন না কবে থেকে চট্টগ্রামে বিপিএল শুরু হচ্ছে।

দর্শকরা বলছেন, যেহেতু দিনের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাই হয়তো চট্টগ্রামের খেলা দেখতে দর্শক সংখ্যা বাড়তে পারে।

দিনের প্রথম খেলায় নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান সংগ্রহ করেছে রাজশাহী। শোয়েব মালিক ৮ চার এবং ৪ ছক্কায় ৮০ রান সংগ্রহ করেন। অন্যদিকে খুলনার মো. আমির ৩৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। রবি ফ্রাংকলিং এবং শফিউল ইসলাম ১টি করে উইকেট সংগ্রহ করেন।

এবারের আসরে ঢাকা পর্বের দুটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় খুলনা।

২৪ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়্যালসের ম্যাচের মধ্য দিয়ে শেষে হবে বিপিএল’র চট্টগ্রাম পর্ব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493