তজুমদ্দিনে বাসার সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ০৬:২৫
  • 713 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ০৬:২৫
  • 713 বার পঠিত
তজুমদ্দিনে বাসার সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

ভোলার তজুমদ্দিনে রাতের অধারে ঘরের মধ্যে নেশা জাতীয়দ্রব্য স্প্রে করে জানালার গ্রীল ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ মালামাল নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এঘটনায় অচেতন ৪জনকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাশা গ্রামের রুহুল আমিন মাস্টারের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোন এক সময় অজ্ঞাতনামা চোরের বাহির থেকে ঘরের ভিতরে স্প্রে’র মাধ্যমে নেশা জাতীয়দ্রব্য স্প্রে করলে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। এ সময় জানালার গ্রীল ভেঙে ঘরে ডুকে অজ্ঞাতনামা চোরেরা ৭/৮ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ৩টি মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে সকাল বেলায় রিজিয়ার বোন ইয়াছমিন বেগম হেলেন ডিমের জন্য এসে এ অবস্থা দেখে ডাক-চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন আসলে ঘটনার জানাজানি হয়।

অচেতনরা হলেন, আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার (৭৫), রিজিয়া বেগম (৭০), হাফসা বেগম (৩০) ও সাইফা (১০)। করোনার কারণে অচেতনদের হাসাপাতালে না এনে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত সহায়তা নিতে পরামর্শ দেন।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় এসে আইনগত সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493