ঢাবিতে নুরের সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ১০:৩৬
  • 1382 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ১০:৩৬
  • 1382 বার পঠিত
ঢাবিতে নুরের সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। হামলায় নুরুল হক নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএবি) বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে চলা বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদ‌র্শীর সূত্রে জানা যায়, ডাকসুর ভি‌পির পূর্ব‌ঘো‌ষিত কর্মসূচি বিকাল ৪টায় রাজু ভাস্ক‌র্যে শুরু হওয়ার কথা । ত‌বে এর আগেই মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের নেতাকর্মীরা রাজু ভাস্ক‌র্যের পা‌শে অবস্থান নি‌তে থা‌কে।প‌রে ভি‌পি নুরসহ সাধারণ ছাত্র সংরক্ষণ প‌রিষ‌দের সবাই উপ‌স্থিত হ‌লে মঞ্চের নেতারা তা‌দের সমাব‌েশ কর‌তে বাধা দেয়। বাধা স‌ত্ত্বেও ছাত্র পরিষদ সমা‌বে‌শের প্রস্তু‌তি নি‌লে মঞ্চের নেতাকর্মীরা অত‌র্কিত হামলা চালায়।এতে ২য় ব‌র্ষের শিক্ষার্থী সালাউ‌দ্দিন সিফাত , সমাজ‌সেবা সম্পাদক আখতার হো‌সেন , ভি‌পি নুর, ছাত্র প‌রিষে‌দের আমিনুল ইসলাম এবং না‌হিদ ইসলাম
আহত হয় ।

হামলার পর ভি‌পি নূ‌রের নেতৃ‌ত্বে শিক্ষার্থীরা আবারো রাজু‌তে জ‌ড়ো হয়।এসময় তারা বি‌জি‌পির দালা‌লেরা , হু‌শিয়ার সাবধান, ভার‌তের দালা‌লেরা হু‌শিয়ার সাবধান ব‌লে স্লোগান দেয়। সমা‌বেশ থে‌কে মু‌ক্তিযু‌দ্ধের ম‌ঞ্চের হামলার প্র‌তিবা‌দে আগামীকাল সারা‌দে‌শে প্র‌তিবাদ সমা‌বে‌শের ডাক দেন ভি‌পি নুর।

ভি‌পি নুর ব‌লেন, ভারতীয়‌দের উ‌দ্দেশ্য প্র‌ণো‌দিতভা‌বে বাংলা‌দে‌শে পাঠা‌নোর এক‌টি চক্রান্ত হ‌চ্ছে।আমরা বাংলা‌দে‌শের ছাত্র সমাজ এই বিত‌র্কিত এনআরসির বি‌রো‌দ্ধে প্র‌তিবাদ করার জন্য এখা‌নে মি‌লিত হ‌য়ে‌ছি। এসময় ভার‌তের দালাল বি‌জি‌পির এ‌জেন্ট সন্ত্রাসী মু‌ক্তিযুদ্ধম‌ঞ্চ আমা‌দের উপর হামলা ক‌রে।

ভি‌পি নুর বলেন , বাংলা‌দেশ সাম্প্রদা‌য়িক স‌ম্প্রি‌তির এক উজ্জ্বল দৃষ্টান্ত।এখা‌নে হি‌ন্দু মুসলমান সক‌লে আমরা ভাই ভাই। কিন্তু ভারত এনআরসির মাধ্য‌মে মুস‌লিম‌দের‌কে ভার‌ত নির্যা‌তিত ক‌রে আরেক‌টি জা‌তিগত হত্যার ষড়যন্ত্র চল‌ছে।বাংলা‌দে‌শের ভোটার বিহীন অ‌বৈধ সরকার অ‌বৈধভা‌বে ভার‌তের সাম্প্রদা‌য়িক শ‌ক্তি বিজেপির সা‌থে সা‌থে আতাত ক‌রে‌ বাংলা‌দেশ‌কে এক‌টি বাতিল রা‌ষ্ট্রে প‌রিণত করার জন্য নানা ধর‌ণের কূট‌কৌশল কর‌ছে।তারই অংশ হি‌সে‌বে আমরা যখন ভারতের ছাত্র জনতার আন্দোল‌নের প্র‌তি সংহ‌তি জানা‌তে এক‌ত্রিত হ‌য়ে‌ছি তখন এই বিজেপির এ‌জেন্ট মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের মাধ্য‌মে আমা‌দের উপর হামলা করা হ‌য়ে‌ছে।তি‌নি ব‌লেন, এই মু‌ক্তিযুদ্ধ মঞ্চ সারা‌দে‌শের ছাত্রলী‌গের চি‌হ্নিত সন্ত্রাসী‌দের নি‌য়ে গ‌ঠিত হ‌য়ে‌ছে।এরা মু‌ক্তিযু‌দ্ধের না‌মে দে‌শে সন্ত্রাসী কার্যক্রম চালা‌চ্ছে ।

এসময় সমা‌বেশ থে‌কে মু‌ক্তিযু‌দ্ধের ম‌ঞ্চের হামলার প্র‌তিবা‌দে আগামীকাল সারা‌দে‌শে প্র‌তিবাদ সমা‌বে‌শের ডাক দেন ভি‌পি নুর। সমা‌বেশ শে‌ষে আহতরা ঢাকা মে‌ডি‌কে‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা নিতে যান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493