আরও ‘কঠোর বিধিনিষেধ’ আসছে?

  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ২১:৫০
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ২১:৫০
  • 750 বার পঠিত
আরও ‘কঠোর বিধিনিষেধ’ আসছে?

আরও ‘কঠোর বিধিনিষেধ’ আসছে?

দি বরিশাল ডেস্ক।। করোনা সংক্রমণ প্রতিরোধে সাত দিনের লকডাউনের চতুর্থ দিন চলছে আজ বৃহস্পতিবার। গত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনা করে আজ পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। গত সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

 

মন্ত্রিপরিষদ সচিব সোমবার সভা শেষে করা প্রেসব্রিফিংয়ে বলেন, পরবর্তী বিধিনিষেধের সিদ্ধান্ত বৃহস্পতিবার দেওয়া হবে। পরবর্তীতে মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কঠোর বিধিনিষেধ বিষয়ে এক-দুই দিনের মধ্যে নতুন নির্দেশনা আসতে পারে।

 

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনসহ বেশ কয়েক দফা নির্দেশনা দেয় সরকার যা সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হয়ে চলবে ১১ এপ্রিল রবিবার রাত ১২টা পর্যন্ত।

প্রথমে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। বুধবার থেকে সিটি করপোরেশন এলকার মধ্যে গণপরিবহন চলছে, তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ। অফিসগামী যাত্রীদের জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

 

এদিকে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দেশের সব শপিংমল ও দোকানপাট খুলতে চান বলে বুধবার জানান ব্যবসায়ীরা। তবে তা কোনোক্রমেই সরকারি সিদ্ধান্ত অমান্য করে নয়। সরকারের অনুমতি পেলেই তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে আগামী দিনগুলোতে নতুন কী নিয়ম মানতে হবে তার নির্দেশনা আসতে পারে আজ।

 

উল্লেখ্য, বুধবার করোনা বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন। এর আগে মঙ্গলবার এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৬ জন। আর এ দিন শনাক্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন। যা দেশে করোনাকালের সর্বোচ্চ শনাক্ত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493