দেশে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২১, ০০:০১
  • 709 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২১, ০০:০১
  • 709 বার পঠিত
দেশে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

দেশে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

দি বরিশাল ডেস্ক।। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার একযোগে সারাদেশে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশে দেওয়া হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড। এই টিকার দুটি ডোজ নিতে হয়।

গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরুর পর এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল।

দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে সোমবার থেকেই। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যারা টিকা নেবেন তাদের কাছে এসএমএস যাওয়া শুরু হয়েছে। ৭ ও ৮ ফেব্রুয়ারির পাশাপাশি এর আগে ২৬ ও ২৭ জানুয়ারির যারা পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন, তাদেরও অনেকে দ্বিতীয় ডোজ নেবেন। কেউ কোনো কারণে এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন।”

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার দুটি ডোজ দুই মাসের ব্যবধানে দেওয়া হচ্ছে বাংলাদেশে।

এক প্রশ্নের উত্তরে শামসুল হক বলেন, “প্রথম ডোজের জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অনেকে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নাই। তারা যদি আসেন, আমরা তাদের টিকা দিয়ে দেব। আর প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই। নির্দেশনা না আসা পর্যন্ত প্রথম ডোজ টিকাও দেওয়া হবে।”

 

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়।

পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে এ টিকা দেওয়া হয়। সেখানে কোনো জটিলতা দেখা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান।

 

সেদিন ৩১ হাজার ১৬০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। প্রথমদিন টিকাগ্রহীতাদের মধ্যে ২৩ হাজার ৮৫৭ জন পুরুষ এবং ৭ হাজার ৩০৩ জন নারী ছিলেন।

পরদিন ৮ ফেব্রুয়ারি সারাদেশে ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ, ১০ হাজার ৬৬৬ জন নারী।

গণ টিকাদান শুরুর পর এ পর্যন্ত সারা দেশে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এখন ৪৬ লাখের কিছু বেশি টিকা মজুদ আছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গত ৫ নভেম্বর চুক্তি করে বাংলাদেশ।

ওই চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। সে অনুযায়ী জানুয়ারিতে ৫০ লাখ ডোজ দেশে এলেও বিপুল চাহিদা আর বিশ্বজুড়ে টিকার সরবরাহ সঙ্কটের মধ্যে ফেব্রুয়ারির চালানে বাংলাদেশ ২০ লাখ ডোজ হাতে পায়।

এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে দুই দফায় ৩২ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। সব মিলিয়ে টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493