চরফ্যাশনের খালে মাথাকাটা ২ লাশ ॥ আতঙ্ক

  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২১, ০৭:৩৬
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২১, ০৭:৩৬
  • 746 বার পঠিত
চরফ্যাশনের খালে মাথাকাটা ২ লাশ ॥  আতঙ্ক

ভোলার চরফ্যাশন উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরীর খাল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করার পরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
পুলিশ দাবি করেছে, হত্যাকারীরা আগুনে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করায় লাশের কিছু অংশ ঝলসে গেছে। এবং ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, দুপুরে আসলামপুরের সুন্দরীর খাল এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীদে পুলিশের একটি টিম সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে লাশের বেশকিছু অংশ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি জানান, এই বিয়োগান্তের ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493