করোনায় আক্রান্ত’ খালেদা জিয়া !

  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২১, ০৩:২৪
  • 840 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২১, ০৩:২৪
  • 840 বার পঠিত
করোনায় আক্রান্ত’ খালেদা জিয়া !

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গতকাল বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার পরিবার বা বিএনপি বিষয়টি নিশ্চিত করেনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক প্রতিবেদনে দেখা যায়, আইসিডিডিআর,বি ল্যাবরেটরিতে ১০ই এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটি পিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ১১ এপ্রিল প্রকাশিত রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন আদালত।

রায় ঘোষণার পর তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। কিছুদিন পর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত বছরের ২৫শে মার্চ শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয় তাকে। এরপর থেকে নিজ বাসভবন ফিরোজাতেই আছেন তিনি। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
গতকাল শনিবার বিকালে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য বাসায় যান ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। এসময় তার ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা নেয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493