রাস্তায় বের হতে চাইলে লাগবে পুলিশের মুভমেন্ট পাস

  • আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ০৭:২১
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ০৭:২১
  • 750 বার পঠিত
রাস্তায় বের হতে চাইলে লাগবে পুলিশের মুভমেন্ট পাস

করোনার পরিস্থিতির মধ্যে যাদের বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ।

আবেদনের পর পুলিশ অনুমতি দিলে, পাসধারী ব্যক্তি সড়কে চলাচল করতে পারবেন। তবে পুলিশ বলছে জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট থাকলেই মিলবে এই পাস।

পুলিশ সদর দফতরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। আবেদনের পর জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেয়া হবে এই পাস।

পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ঔষধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোন ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

পাস সংগ্রহের জন্য এই ওয়েবসাইটে (https://movementpass.police.gov.bd) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট আইডি ইত্যাদি ব্যবহার করা যাবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এই পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেয়া হবে।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, জরুরি পণ্য-সেবা প্রদানের কাজে বাইরে বের হওয়াদের চলাচলকে বাধামুক্ত করার জন্য শিগগিরই এই পাস দেয়া হবে।

এই পাসের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে পাস দেবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493