ভোলায় ইলিশ শিকারের অপরাধে ২০ জেলে আটক

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২১, ০৭:৪৯
  • 712 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২১, ০৭:৪৯
  • 712 বার পঠিত
ভোলায় ইলিশ শিকারের অপরাধে ২০ জেলে আটক

ভোলায় সরকারি নিষেধাজ্ঞাে উপেক্ষা করে ইলিশ শিকার করার সময় ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ২০ জেলের মধ্যে ১৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি তিন জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান।
এরপর উদ্ধার মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও পরিবহন, বিক্রি, বাজারজাত, মজুতের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493