শেবাচিমের করোনা ওয়ার্ডে নতুন ৭টি আইসিইউ বেড

  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২১, ০৭:৩২
  • 758 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২১, ০৭:৩২
  • 758 বার পঠিত
শেবাচিমের করোনা ওয়ার্ডে নতুন ৭টি আইসিইউ বেড

টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে যোগ হল আরও ৭টি আইসিইউ বেড । এ নিয়ে করোনা ওয়ার্ডে আইসিইউ বেডের সংখ্যা বেড়ে হল ১৯টি।
এছাড়া পটুয়াখালী জেলা হাসপাতালে ৫টি এবং ভোলা জেলা হাসপাতালে ৩টি আইসিইউ বেড পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
ডা. বাসুদেব কুমার দাস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশের সব জেলা সদর হাসপাতালে আইসিইউ বেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডের জন্য নতুন ৭টি, পটুয়াখালী সদর হাসপাতালের জন্য ৫টি ও ভোলা সদর হাসপাতালের জন্য ৩টি আইসিইউ বেড পাঠানো হয়েছে। বিভাগের অপর ৩ জেলা বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠী সদর হাসপাতালেও পর্যায়ক্রমে আইসিইউ বেড দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে চলতি মাসের মধ্যেই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের দুটি লিফট চালু, সিড়ি সংস্কার ও জনবল সংকট সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি বলেন, হাসপাতালের জনবল সংকটসহ যাবতীয় সমস্যার কথা মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে।
এছাড়া করোনকালে হাসপাতালের বর্জ্য অন্যত্র না নিতে পারলেও হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে গর্ত করে ব্লিচিং পাউডার দিয়ে যাবতীয় বর্জ্য সেই গর্তে ফেলার ব্যবস্থা করতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493