অর্থভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২১, ০৮:০২
  • 777 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২১, ০৮:০২
  • 777 বার পঠিত
অর্থভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

ভোলা প্রতিনিধি :: ভোলার তজুমদ্দিন উপজেলায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

শনিবার উপজেলার আড়াইলিয়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম আব্দুল খালেক (২৪)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইলিয়া গ্রামের আবু কালামের ছেলে।
জানা গেছে, গত ৪-৫ মাস আগে থেকে আব্দুল খালেকের মূত্রথলিতে ব্যথা। তিনি বরিশাল গিয়ে চিকিৎসা করান। সে সময় তিনটি পাথর ধরা পড়ে। কিছু দিন হলো বরিশালের এক চিকিৎসক একটি পাথর বের করে পাইপ লাগিয়ে দেন এবং বাকি পাথর বের করার জন্য আবারও যেতে বলেন। কিন্তু টাকার অভাবে আব্দুল খালেক বরিশাল যেতে পারছিলেন না।
গত শুক্রবার থেকে তার ব্যথা বেড়ে যায়। এতে রাতে তিনি ঘুমাতে পারেন না। সারারাত ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন।
শনিবার দুপুরে বাড়ির সবাই অন্যের জমিতে ডাল ও মরিচ তুলতে গেলে এই সুযোগে তিনি স্ত্রীর ওড়না আড়ার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493