বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শামীম আহমেদ ॥ সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় এবং অন্যান্য কৃষিপন্যের ন্যায্য মূল্যের দাবীতে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ (১৮ই) ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশি^নী কুমার হল চত্ত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তারা।বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় সম্পাদক কমরেড আহসান হাবিব লাভলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবীব রুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী জেলা সংগঠক কমরেড সাইদুর রহমান ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির অন্যতম সদস্য-্ধসঢ়;আরিফুর রহমান মিরাজ।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন,বাংলাদেশ কৃষকের দেশ, কৃষক বাচঁলে বাংলাদেশ বাচঁবে। তাই অনতিবিলম্বে বাম গণতান্ত্রিক জোট কর্তৃক কৃষক ও কৃষির সমস্যা সমাধানে যে সমস্ত দাবী উত্থাপন করা হয়েছে তা মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।