বোরহানউদ্দিনে ট্রাকচাপায় নারী পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম : মে ০২ ২০২১, ০৭:৪৯
  • 732 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০২ ২০২১, ০৭:৪৯
  • 732 বার পঠিত
বোরহানউদ্দিনে ট্রাকচাপায় নারী পুলিশ কর্মকর্তা নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী ট্রাকচাপায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক মর্যাদার কর্মকর্তা (এএসআই) আকলিমা আক্তার (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার (০২ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন মোড়ের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিনের স্ত্রী। আকলিমা আক্তার বোরহানউদ্দিন থানার কর্মরত ছিলেন।

আকলিমার বাড়ি ঝালকাঠি জেলায় ও তার শ্বশুরবাড়ি পটুয়াখালীতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই আকলিমা বোরহানউদ্দিন থানার মো. জাকারিয়া নামে এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মামলার তদন্তের জন্য স্থানীয় ফকিরহাট বাজারে যান। তদন্ত শেষে থানায় ফেরার পথে কুঞ্জেরহাট বাজারে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক জাকারিয়া মোটরসাইকেল ব্রেক দিলে আকলিমা পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলচালক জাকারিয়াও আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493