চরফ্যাশনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : মে ০৩ ২০২১, ০৭:৩৯
  • 743 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৩ ২০২১, ০৭:৩৯
  • 743 বার পঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে জমিতে চাষ দিতে গিয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা দেড়টায় উপজেলার হাজারিগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৩৯)।

আসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, বেলা দেড়টার সময় আলাউদ্দিন গাছ থেকে ঝড়ে পড়া তুলা কুড়ানোর সময় হটাৎ বজ্রপাত পড়ে। এসময় আলাউদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। আলাউদ্দিন একজন কৃষক ও পাওয়ার টিলারের ড্রাইভার ছিলো। হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার বলেন, পূর্ব হাজারীগঞ্জ গ্রামে জমিতে ধান কাটার সময় শাহে আলমের উপর বজ্রপাত পড়ে।

স্থানীয়রা বজ্রপাতে দগ্ধ দুই কৃষককে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে চরফ্যাশন ও শশীভূষণ থানাপুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।’’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493