জাতীয় দলে ফিরলেন ফিনল্যান্ড প্রবাসী কিংস ডিফেন্ডার তারিক

  • আপডেট টাইম : মে ০৮ ২০২১, ০৮:১৪
  • 740 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৮ ২০২১, ০৮:১৪
  • 740 বার পঠিত
জাতীয় দলে ফিরলেন ফিনল্যান্ড প্রবাসী কিংস ডিফেন্ডার তারিক

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। নেপালের বিপক্ষে সবশেষ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলে আসা প্রায় সবাই সুযোগ পেয়েছেন দলে। আগামী সোমবার থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প।

প্রাথমিক দলে ডাক পেয়েছেন তপু বর্মণ ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া অনেক দিন বাদে ডাক পেয়েছেন চলতি মৌসুমে শেখ জামাল ধানমন্ডির হয়ে দুর্দান্ত খেলা ডিফেন্ডার রেজাউল করিম রেজা তবে চলতি লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করা তৌহিদুল আলমের সুযোগ হয়নি। চোটে থাকায় বাদ পড়েছেন নেপালে খেলে আসা সেন্টারব্যাক টুটুল হোসেন।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এখনো তিনটি ম্যাচ বাকি। আগামী ৩, ৭ ও ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত ও কাতার। করোনা পরীক্ষার পর শুরু হবে মাঠের প্রস্তুতি। চূড়ান্ত দলে থাকা ২৫ জন খেলোয়াড় আগামী ২১ অথবা ২২ মে কাতারে চলে যাবে। এএফসি কাপ খেলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা সরাসরি কাতারে যোগ দেবেন।

২৮ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, তারিক রায়হান ও রেজাউল করিম।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জুয়েল।
স্ট্যান্ডবাই : গোলরক্ষক: মিতুল মারমা, ডিফেন্ডার: আতিকুজ্জামান, মিডফিল্ডার: আবু সাহেদ ও ইমরান হাসান রিমন এবং ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493