ঈদের আগেই কল্যঅন ট্রাস্টের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

  • আপডেট টাইম : মে ০৯ ২০২১, ০৮:৪১
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৯ ২০২১, ০৮:৪১
  • 765 বার পঠিত
ঈদের আগেই কল্যঅন ট্রাস্টের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীর ২০ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা ছাড় করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। ৪৮০ জনের আবেদনের বিপরীতে কল্যাণ সুবিধার এ টাকা ছাড় করা হয়েছে। ঈদের আগেই শিক্ষক কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে যার যার ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। রোববার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কল্যাণ ট্রাস্ট জানায়, ঈদের আগেই শিক্ষক কর্মচারীদের যার যার ব্যাংক হিসাবে তাদের টাকা পৌঁছে যাবে। এছাড়া ১৫ দিন আগেও কল্যাণ ট্রাস্টের ৬৪২টি আবেদনের বিপরীতে ২৭ কোটি টাকা কল্যাণ সুবিধা দেওয়াসহ লকডাউনে গত এক মাসে ১ হাজার ৩০০ জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সার্বক্ষণিক উৎসাহ যুগিয়েছেন বলে জানিয়েছেন এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। জনবলসহ বিভিন্ন সংকটের মধ্যেও জাতির এই দুঃসময়ে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এরফলে শিক্ষক কর্মচারীরা কিছুটা হলেও উপকৃত হবেন। বাংলাদেশ র্জানাল

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493