রাজাকার তালিকা সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ০৮:২৬
  • 781 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ০৮:২৬
  • 781 বার পঠিত
রাজাকার তালিকা সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকাশিত রাজাকার তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সেটা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ( ১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, তালিকা যাচাই-বাছাই করে ভুল-ভ্রান্তি থাকলে সংশোধন করে প্রকাশ করতে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় সংশোধনের অঙ্গীকার করেছে। কাজেই এ নিয়ে আর কোন প্রশ্ন থাকার কথা নয়।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, সম্মেলন ঘিরে কোন অনিয়ম সহ্য করা হবে না। পদ-পদবীর ইচ্ছা সবার থাকতে পারে, সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কারো চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোন পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে, তবে নেত্রীর সিদ্ধান্তই শেষ কথা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493