বরিশাল ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৮ হিজরি
আজ মধ্যরাত থেকে সরকারের সব নির্দেশনা মেনে লঞ্চ চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। সংস্থাটির সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকার সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী মধ্যরাত থেকে লঞ্চ চালানো যাবে। কাল থেকে চলবে ট্রেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাজার, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হবে।