ভোলায় তাবলিগ জামাতের কর্মীদের অচেতন করে অর্থসহ মালামাল লুট

  • আপডেট টাইম : মে ৩০ ২০২১, ০৭:৩৫
  • 713 বার পঠিত
  • আপডেট টাইম : মে ৩০ ২০২১, ০৭:৩৫
  • 713 বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনে তাবলিগ জামাতের সদস্যদের চেতনানাশক খাইয়ে অচেতন করে অর্থসহ মালামাল ছিনতাই করা হয়েছে। অসুস্থদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল শনিবার (২৯ মে) রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সেখানে তাবলিগ জামাতের সদস্যদের অচেতন করে টাকা, মোবাইল ফোন ও মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থদের বোরহানউদ্দিন হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লুটপাটের শিকার তাবলিগ জামায়াতের আমির হাজি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, আমরা ২৮ মে শুক্রবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে ভোলার বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হই। বোরহানউদ্দিন মারকাজ মসজিদে গতকাল শনিবার এসে পৌঁছাই। সেখান থেকে আমরা কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়ি জামে মসজিদে এসে অবস্থান করি। আমরা আমাদের আমল শেষে এশার নামাজ আদায় করে খানা শেষ করে ঘুমিয়ে পড়ি। ফজরের ওয়াক্ত হলে আমরা দেখতে পাই সাথী ভাইয়েরা সবাই অচেতন অবস্থায় পড়ে আছেন।

তখন বিষয়টি স্থানীয়দের জানালে তারা আমাদের বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। আমাদের ১৪ জন সাথীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় ১৪ জনকে নিয়ে এলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) বশির আহমেদ বলেন, পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে। গোয়েন্দাদের মাঠে নামানো হয়েছে। এই কাজে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493