ভোলায় জমির বিরোধে নারীসহ ৬ জনকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম : জুন ০২ ২০২১, ০৭:৪৬
  • 759 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০২ ২০২১, ০৭:৪৬
  • 759 বার পঠিত
ভোলায় জমির বিরোধে নারীসহ ৬ জনকে পিটিয়ে আহত

ভোলা প্রতিনিধি :: ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ছয়জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দফায় দফায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে গিয়াসউদ্দিন (২৮), ফখরুল (২৮), সুলতান আহাম্মেদের ছেলে মামুন (২৭) ও হারুন (২৯)।

আহতরা হলেন, একই এলাকার মোঃ হাতেম (৬০), স্ত্রী ফিরোজা খাতুন (৫০), তার ছেলে ফিরোজ (২৮), মিরাজ (২৬) মেয়ে হাজেরা (৩৫), ও খাদিজা (২০)। আহতদের মধ্যে হাতেম ও ফিরোজ ভোলা সদর জেনারেল হাসপাতালে ও বাকীরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ হাতেম জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংদের সঙ্গে আমাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে গ্রাম্যভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। বৈঠকে আমরা জমি পাওনা হই। পাওনা জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে রাখি। প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংরা মঙ্গলবার সন্ধায় নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভেঙে পেলার চেষ্টা করে। এতে বাঁধা দিলে গিয়াসউদ্দিন, ফখরুল , মামুন ও হারুন আমাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্ত্রী ফিরোজা খাতুন , ছেলে ফিরোজ , মিরাজ, মেয়ে হাজেরা , ও খাদিজা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। মারধর শেষে প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংরা আমাদের বসতঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ও প্রতিপক্ষ লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ করেন হাতেম।

অন্যদিকে গিয়াসউদ্দিন জানান, আমরা তাদের কোন মারধর করেনি। উল্টো তারা আমাদের মারধর করেছে। তাদের মারধরে আমাদের ৫জন লোক আহত হয়েছে বলে তিনি দাবি করেন। হাতেম গংদের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেন গিয়াসউদ্দিন জানান।

দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বশির আহাম্মেদ খান জানান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581