দেশে ভারতীয় ধরন করোনা ছড়িয়ে পড়েছে

  • আপডেট টাইম : জুন ০৪ ২০২১, ০৭:৪৫
  • 711 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৪ ২০২১, ০৭:৪৫
  • 711 বার পঠিত
দেশে ভারতীয় ধরন করোনা ছড়িয়ে পড়েছে

দেশে কোভিট-১৯ শনাক্ত রোগীদের মধ্যে ৮০ ভাগই এই ভাইরাসের ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
এ গবেষণা পরিচালনা করে যৌথভাবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই)।
গত ১১ মে দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর আইইডিসিআর এ পর্যন্ত করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে। এর মধ্যে ৪০টি অর্থ্যাৎ ৮০শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট, ১৬ শতাংশ নুমনায় বিটা ভ্যারিয়েন্ট অর্থ্যাৎ দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন বিদেশে যাননি এবং বিদেশ থেকে আগত রোগীর সংষ্পর্শে আসার কোনো তথ্যও পাওয়া যায়না। এ কারণে গবেষণায় বলা হচ্ছে বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ বিদ্যমান।
গত বছরের অক্টোবরে ভারতীয় ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত করা হয়। এটি করোনাভাইরাসের আগের স্ট্রেইনের চেয়ে অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টটিকে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করেছে।
দেশে গত ৮ মে প্রথম ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493