বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে

  • আপডেট টাইম : জুন ১৬ ২০২১, ০৬:৩৫
  • 758 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৬ ২০২১, ০৬:৩৫
  • 758 বার পঠিত
বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে

বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে

পাসপোর্ট হাতে পাওয়ার প্রক্রিয়াটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে আজ কাঙ্ক্ষিত বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন ফুটবলার এলিটা কিংসলে। আজ সকালে দশ বছর মেয়াদি ই-পাসপোর্ট তার হাতে তুলে দেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

বাংলাদেশি ফুটবলে পরিচিত নাম এলিটা কিংসলে। নাইজেরিয়ান স্ট্রাইকার বৈবাহিক সূত্রে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। এর আগে মার্চ মাসে পেয়েছিলেন নাগরিকত্ব সনদ। কিন্তু পাসপোর্টের জন্য বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারেননি এএফসি কাপে। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার অপেক্ষায় আছেন কিংসলে। পাসপোর্ট পাওয়ায় সে পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

পাসপোর্ট হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত কিংসলে বলছিলেন, ‘আমি ফুটবলার। সব সময়ই খেলতে চাই। আসলে পাসপোর্টের জন্যই আমি খেলতে পারছিলাম না। এখন আমার এ দেশের হয়ে ফুটবল খেলতে কোনো বাধা নেই। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে।’

২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে শুরু করেছিলেন কিংসলে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২০ সালে করোনার কারণে বাতিল হয়ে যাওয়া লিগে খেলেছেন আরামবাগের হয়ে। সেবার ৫ ম্যাচে করেছিলেন ৫ গোল।

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার শর্ত হিসেবে কিংসলেকে বাতিল করতে হয়েছে তাঁর জন্মভূমি নাইজেরিয়ার নাগরিকত্ব। সেই প্রক্রিয়া শেষ করেই বাংলাদেশের নাগরিকত্ব পান তিনি। আবেদন করেন বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493