পিরোজপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

  • আপডেট টাইম : জুন ২০ ২০২১, ০৭:২৫
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২০ ২০২১, ০৭:২৫
  • 772 বার পঠিত
পিরোজপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় এক মেম্বার প্রার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ইউপি মেম্বার প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২), আল-আমিন মিস্ত্রী (৫০) ও মিরন হোসেন (২৪)। মোদাচ্ছেরকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারনার শেষ দিনে শনিবার রাত ১০টার দিকে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রচারনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াদুত শিকদার পিরুর (তালাচাবি) মাইক ভাংচুর করে। এ ঘটনায় দুই প্রার্থীর সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে পেরু শিকদারের ৫ জন সমর্থক আহত হন। অপরদিকে আরেক মেম্বার প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ১৫ জন সমর্থক আহত হযেছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় পেরু শিকদার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, এই হামলার ঘটনায় এক প্রার্থীসহ তিন জনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493