ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট টাইম : জুন ২১ ২০২১, ২২:০৮
  • 774 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২১ ২০২১, ২২:০৮
  • 774 বার পঠিত
ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন দেয়া ৭টি জেলা ছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এদিকে চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে করোনা সংক্রমণরোধে চাঁদপুর জেলার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ লকডাউনের কারনে বিআইডাব্লিটিএ’ বন্ধ করে দেয় চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ।
চাঁদপুর বিআইডাব্লিটিএ’র বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানায়, ঢাকা-চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এ রুটে ২টি লঞ্চ চলাচল করবে। বন্ধ থাকবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে চাঁদপুর হয়ে ঢাকা চলাচলকারী লঞ্চগুলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493