বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস দি‌লেন বরগুনার নদী

  • আপডেট টাইম : জুন ২৪ ২০২১, ০০:৫২
  • 756 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৪ ২০২১, ০০:৫২
  • 756 বার পঠিত
বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস দি‌লেন বরগুনার নদী

রাজধানীর শাজাহানপুরের গুলবাগে বান্ধবীকে ভিডিও কল দিয়ে রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) নামের এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, রুবিনা মালিবাগের গুলবাগের একটি বাড়ির পঞ্চম তলায় বান্ধবী মারিয়ামকে নিয়ে সাবলেট থাকতেন। তাঁরা পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এক ভাই ও এক বোনের মধ্যে রুবিনা বড়। তাঁর বাবা বরিশালের আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই)। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে।

রুবিনার বান্ধবী মারিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, আজ রুবিনাকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা তিনটার দিকে তাঁকে ফোন করে রুবিনা বলেন, ‘আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব।’ পরে রুবিনা ভিডিও কল দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচাচ্ছেন দেখায়। তিনি দ্রুত বাসায় গিয়ে ভেতর থেকে দরজা লাগানো পান। ডাকাডাকি করলেও কোনো শব্দ পাননি।

প্রতিবেশীদের সহযোগিতায় ছিটকিনি ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত রুবিনাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বক্সের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।

রুবিনার স্বজনেরা জানান, রুবিনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতেন। ২০১৯ সালে এক সহপাঠীর সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের তিন মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। রুবিনা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493