৬৪ জেলাই অতি উচ্চ ঝুঁকিতে

  • আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ২১:৫৭
  • 717 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ২১:৫৭
  • 717 বার পঠিত
৬৪ জেলাই অতি উচ্চ ঝুঁকিতে

মাগুরা জেলায় সোমবার ২৩ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলাটির সংক্রমণের হার দাঁড়িয়েছে প্রায় ৯৬ শতাংশে। শুধু মাগুরাই নয় দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের অনেক জেলার করোনায় সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান (২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত) বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ৬৪টি জেলার করোনার সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।
bdjournal
মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
×
হোম
বাংলাদেশ
৬৪ জেলাই অতি উচ্চ ঝুঁকিতে
প্রকাশ : ২৮ জুন ২০২১, ২৩:২৭ | আপডেট : ২৯ জুন ২০২১, ০১:০৬

মোস্তাফিজুর রহমান
0
Shares

মাগুরা জেলায় সোমবার ২৩ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলাটির সংক্রমণের হার দাঁড়িয়েছে প্রায় ৯৬ শতাংশে। শুধু মাগুরাই নয় দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের অনেক জেলার করোনায় সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান (২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত) বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ৬৪টি জেলার করোনার সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।

|আরো খবর
বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু
টাঙ্গাইলে করোনার উপসর্গে মৃত্যু ৫, শনাক্ত ১৬১
আজও শতাধিক মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড
বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে , যেসব স্থানের শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেসব স্থানকে সংক্রমণের অতি উচ্চ ঝুঁকি হিসেবে ধরা হয়। এছাড়া শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে হলে উচ্চ ঝুঁকি এবং পাঁচ শতাংশের কম হলে কম ঝুঁকির স্থান হিসেবে ধরা হয়। এ হিসেবে দেশের ৬৪টি জেলাই এখন অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা পরীক্ষা করাতে আসছেন, শুধু তাদের একটি সংখ্যা মাত্র। দেশের করোনা পরিস্থিতির প্রকৃত চিত্র আরো ভয়াবহ হবে। তাই যারা আক্রান্ত তাদের চিহিৃত করে দ্রুত আলাদা করা জরুরী। এছাড়া সঠিকভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করা গেলে এ পরিস্থিতি চরম আকার ধারণ করবে বলেও তাদের আশঙ্কা।

ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু বাংলাদেশ জার্নালকে বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি যে পর্যায়ে আছে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশিই আছে। যারা পরীক্ষা করতে আসছেন, স্বাস্থ্য অধিদপ্তর যেগুলো রেকর্ড করছে সেগুলোই আমরা জানছি। কিন্তু যারা আসেননি তারা আসলে কত? সেটা আমরা চিন্তাও করতে পারছি না।’

এই সংক্রামক বিশেষজ্ঞ বলেন, ‘সামান্য লক্ষণে অনেকে তো আসেনই না। আবার অন্তত ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষের করোনার লক্ষণই দেখা দেয় না। কারণ তাদের ভিতরে ইতিমধ্যেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। অথচ তাদের টেস্ট করলে করোনা শনাক্ত হবে। তারাও ভাইরাস ছড়াচ্ছে। সুতরাং আমরা পরিস্কার কিছু জানি না। ‘

স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমারজেন্সি এন্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (২৭ জুন সকাল ৮ টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত) তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা বিভাগের ১৩ টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি অর্থাৎ অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ঢাকা বিভাগে মোট শনাক্তের হার প্রায় ২০ শতাংশ। এখানে মোট ২০ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষায় ৩৯৯৮ জনের শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন অব্দি মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৬ জন। নতুন ২৭ জনসহ এখন অব্দি মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৫৪০ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ময়মনসিংহ বিভাগের চারটি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ২০.৩৩ শতাংশ। এখানে মোট ১ হাজার ৩৪৩ জনের নমুনা পরিক্ষায় ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৯ জন। নতুন ৫ জনসহ এখন অব্দি মৃত্যুবরণ করেছেন ৩০৭ জন।

চট্রগ্রাম বিভাগের ১১টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ২২.৪৮ শতাংশ। এখানে মোট ৩ হাজার ৬০৭ জনের নমুনা পরীক্ষায় ৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৪৮ জন। নতুন ১৯ জনসহ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭১১ জন।

রাজশাহী বিভাগের ৮টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ২০.৬০ শতাংশ। এখানে মোট ৪ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৪৬৫ জন। নতুন ৭ জনসহ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯৯০ জন।

রংপুর বিভাগের ৮টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ৪২.২০ শতাংশ। এখানে মোট ১ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৫ হাজার ৬৩ জন। নতুন ৯ জনসহ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৮৭ জন।

খুলনা বিভাগের ১০টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ৪৬.২৮ শতাংশ। এখানে মোট ৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন অব্দি মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৬৩ জন। নতুন ৩৫ জনসহ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২০০ জন।

বরিশাল বিভাগের ৬টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ৩৮.৭৬ শতাংশ। এখানে মোট ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ হাজার ২৪০ জন। নতুন ২ জনসহ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪১৮ জন।

সিলেট বিভাগের ৪টি জেলার সবকটিতে ১০ শতাংশের বেশি। বিভাগটিতে মোট শনাক্তের হার ৩০.৭৫ শতাংশ। এখানে মোট ৭৬১ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগটিতে এখন অব্দি মোট শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৭৬ জন। সোমবার নতুন মৃত্যুর খবর না এলেও এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫২৩ জন।

সোমবার দেশের সর্বমোট মোট ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরিক্ষায় ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। আর নমুনা পরীক্ষার বিবেচনায় অদ্যাবধি সংক্রামণের হার ১৩.৭১।

এখন পর্যন্ত সর্বমোট মোট ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে নতুন ১০৪ জনসহ করোনায় সর্বমোট ১৪ হাজার ২৭৬ জনের প্রাণ গেছে । নতুন ৩ হাজার ৫৭০জনসহ ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন সুস্থ্ হয়েছেন।

বিশ্বস্বাস্থ্য সংস্থা সম্প্রতি (২৪ জুন) দেশের ৪০টি জেলা করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে বলে জানায়। পরে গত ২৬ জুন সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন (সিআরআইডিএ) জানায়, ৫৯টি জেলা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখন সর্বশেষ পরিস্থিতি বলছে, দেশের ৬৪টি জেলার করোনা সংক্রামণের হার ১০ শতাংশের বেশি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493