বরিশাল ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
পাকিস্তান সফরে যাওয়া নিয়ে আবারো মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে জানা গেছে বিসিবির পক্ষ থেকে পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেয়া হয়েছে। টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে। তবে এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান গণমাধ্যমকে জানান, বিসিবিকে তারা কড়া ভাষায় একটি চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কেন সফরে টেস্ট খেলতে চায় না তারা? তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন তাদের কড়া চিঠি বা আলোচনা আমলে না নিয়ে নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকতে চান। তিনি বলেন, ‘আসলে পাকিস্তানে ক্রিকেট ফিরুক আমরাও চাই। তাদের এই চাওয়াকে আমরা সম্মান করি। কিন্তু আমাদের (বাংলাদেশ) নিজেদের কথাও ভাবতে হবে।