নলছিটিতে মাদকের প্রতিবাদে যুবকের চোখ উৎপাটনের চেষ্টা: আহত ৩

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২১, ০৫:৫১
  • 730 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২১, ০৫:৫১
  • 730 বার পঠিত
নলছিটিতে মাদকের প্রতিবাদে যুবকের চোখ উৎপাটনের চেষ্টা: আহত ৩

নলছিটি উপজেলার পরমপাশা এলাকায় মাদকের প্রতিবাদ করায় সুজন সর্দার নামে এক যুবককে চোখ উৎপাটনের চেষ্টাসহ ৩ জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদকসেবী সোহাগ সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৯ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুজন ওই এলাকার সালাম সরদারের ছেলে এছাড়া অন্যরা হল সুজনের ছোট ভাই জসিম সরদার ও বোন আখি বেগম।

বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সুজনের বাবা সালাম সরদার জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ৬ নং ওয়ার্ড তারা মার্কেট এলাকায় মাদবপাশার সত্তার সরদারের ছেলে সোহাগ ও তার সহযোগীরা মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা মার্কেট এলাকায় সোহাগ ও তার সহযোগীরা একটি মাদকের চক্র বানিয়ে যুব সমাজের মাঝে মাদক সরবরাহ করে।

বিষয়টি নিয়ে সালাম সরদারের ছেলে সুজন প্রতিবাদ করলে সোহাগ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে তারা সুজন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। বিষয়টি নিয়ে সুজনের বাবা সালাম সরদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসককে জানালে সোহাগ আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন তারা মার্কেট এলাকায় সোহাগ ও তার সহযোগী শাহিন, টিটু, খোকন, রেজাউল, মিরাজ, রাকিব,সহ অজ্ঞাতনামা কয়েকজন সুজন কে চোখ উৎপাদনের চেষ্টা করে। এ সময় সুজনের ভাই জসিম ও বোন আখি বেগম আসলে তাদেরকেও কুপিয়ে-পিটিয়ে আহত করে সোহাগসহ অন্যান্য সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সুজন সর্দার অবস্থা আশঙ্কাজনক। সুজন বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493