মৃত ডাক্তারকেও বদলি করল স্বাস্থ্য মন্ত্রণালয়!

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২১, ০৬:০০
  • 700 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২১, ০৬:০০
  • 700 বার পঠিত
মৃত ডাক্তারকেও বদলি করল স্বাস্থ্য মন্ত্রণালয়!

কভিড-১৯ মোকাবিলা করতে এক প্রায় সাতমাস আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ওই চিকিৎসকের নাম ডা. জীবেশ কুমার প্রামাণিক। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমারকে বগুড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়েছে।

গতকাল সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ৪৩জন চিকিৎসককে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনের ১৫ নম্বর ক্রমিকে ডা. জীবেশ কুমার প্রমাণিকের নাম রয়েছে।

জানা গেছে, ডা. জীবেশ কুমার প্রমাণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। চলতি বছরের ৬ জানুয়ারি তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493