ফাইনালে ইংল্যান্ড

  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২১, ২০:০৭
  • 719 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২১, ২০:০৭
  • 719 বার পঠিত
ফাইনালে ইংল্যান্ড

শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।
আগামী সোমবার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড।
খেলার ১০২ মিনিটে নিজেদের বক্সে স্টার্লিংকে ফাউল করে বসেন মাহলে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি উপহার দেন ইংল্যান্ডকে।

১০৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ তারকা হ্যারি কেন। তার নেয়া শট বাঁচিয়ে দেন ড্যানিশ গোলকিপার। তবে বল প্রতিহত হয়ে ফিরে এলে কেন পুনরায় তা জালে ঢুকিয়ে দিয়ে গোল নিশ্চিত করেন। তার সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি গোল করার দিক থেকে গ্যারি লিনেকারকে ছুঁয়ে ফেললেন হ্যারি কেন।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে দুই জনেরই গোল সংখ্যা ১০। কেন টপকে পেলেন অ্যালান শিয়েরারকে, যিনি ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে ৯টি গোল করে ছিলেন।

খেলার প্রথমার্ধে ১-১ ড্র হয়। ফ্রি-কিক থেকে মিক্কেল ড্যামসগার্ডের দুর্দান্ত গোলে খেলার ৩০ মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। কিন্তু ৩৯ মিনিটে ড্যানিশদের আত্মীঘাতি গোলে সমতায় ফিরে ইংল্যান্ড।

খেলার ৩০ মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ান ড্যামসগার্ড। ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন তিনি। তার অসাধারণ গোলে ডেনমার্ক ১-০তে এগিয়ে যায়।

কিন্তু খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ডেনমার্ক। ৩৯ মিনটের মাথায় সাইমন জায়েরের আত্মঘাতী গোলে ইংল্যান্ড ম্যাচে ১-১ সমতায় ফেরে।

ইউরোয় এর আগে আর কোনও ড্যানিশ ফুটবলার আত্মঘাতী গোল করেননি। চলতি ইউরোয় এই নিয়ে মোট ১১টি আত্মঘাতী গোল হল। আগের সবক’টি ইউরো মিলিয়ে মোট ৯টি আত্মঘাতী গোল হয়েছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493