বরিশাল ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৮ হিজরি
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত তা চলার কথা।