২১০ জনের মৃত্যু, শনাক্ত ১২ সহস্রাধিক

  • আপডেট টাইম : জুলাই ১৪ ২০২১, ০৬:০৪
  • 745 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৪ ২০২১, ০৬:০৪
  • 745 বার পঠিত
২১০ জনের মৃত্যু, শনাক্ত ১২ সহস্রাধিক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৮ জন। ওই সময় মৃত্যু হয়েছিল ২০৩ জনের।
গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৯ দশমিক ২১ শতাংশ।
বিজ্ঞাপন

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493