ভোলায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে ৩ যাত্রী

  • আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ০৫:৫০
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ০৫:৫০
  • 733 বার পঠিত
ভোলায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে ৩ যাত্রী

ভোলা প্রতিনিধি ॥ সারাদেশে চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয়দিনে ভোলার ইলিশা ফেরিঘাটে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলাগামী যাত্রীদের উপচেপড়া ভিড়। এসময় প্রশাসনের বাধা উপেক্ষা করে ফেরিতে উঠতে গিয়ে তিন যাত্রী নদীতে পড়ে যান।
রোববার (২৫ জুলাই) দুপুরের দিকে ইলিশাঘাটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে মো. রুবেল হোসেন (৩০) নামের এক যাত্রীর নাম জানা গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি।
রুবেল হোসেন জানান, তিনি রাজধানী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলায় আসেন। সোমবার (২৬ জুলাই) যোগ না দিলে তার চাকরি থাকবে না। তাই তিনি প্রশাসনের বাধা উপেক্ষা করেই ফেরিতে ওঠার চেষ্টা করেন। এসময় তিনিসহ তিনজন নদীতে পড়ে যান। পরে সাঁতার কেটে স্থানীয়দের সহযোগিতায় ফেরিতে ওঠেন।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘ইলিশা ফেরিঘাটে আসা যাত্রীদের আমরা বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর চেষ্টা করছি। কিন্তু অনেক যাত্রী আমাদের বাধা উপেক্ষা করে ফেরিতে ওঠার চেষ্টা করছেন। দুপুরের দিকে ফেরিতে ওঠার সময় তিন যাত্রী গ্যাংওয়ে থেকে নদীতে পড়ে যান। পরে তারা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠে আসেন।’
উল্লেখ্য, রোববার সকাল থেকে ইলিশা ফেরিঘাটে পাঁচ শতাধিক যাত্রী ফেরিতে ওঠার অপেক্ষা। এদিকে র‌্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশ, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের তৎপরতা রয়েছে ঘাট এলাকায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493