স্বরূপকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ০৬:০৪
  • 780 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ০৬:০৪
  • 780 বার পঠিত
স্বরূপকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে প্রতিবন্ধি কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার ধর্ষণের শিকার শিশুর বাবা হান্নান মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা রজু করেই ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার আসামী উজ্জল হোসেন(১৯) ও মকবুল হোসেন (২০) কে গ্রেফতার করে।
ঘটনার বিবরনে বাদী অভিযোগ করেন, তার বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ৬ জনের নাম প্রকাশ পায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি তদন্তসহ থানার সব অফিসারদের নিয়ে গোটা এলাকায় চিরুনী অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল করানোর জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493