৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ০৬:২৬
  • 750 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ০৬:২৬
  • 750 বার পঠিত
৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার বিধিনিষেধ নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫০ এর বেশি যাদের বয়স, সেসব রোগী হাসপাতালে বেশি এবং তারা টিকাও নেননি। এই বয়সীরা অগ্রাধিকার পাবেন।

তিনি বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড নেই তাদেরও কিভাবে টিকার আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখছি।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ‘বিশেষ ব্যবস্থায়’ টিকা দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় শুধু লকডাউন দিলেই কাজ হবে না। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় লকডাউন চলাকালে বিধিনিষেধগুলো কঠিনভাবে মেনে চলার সুপারিশ করা হয়। জরুরি কোনো কাজে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে। আইসোলেশনে ও কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের সব ধরনের জরুরি সহযোগিতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে ক্যাম্পেইনের সুপারিশ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493