# শনাক্ত ও মৃত্যুহার বেশি ভোলা-বরগুনায়

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৮২২

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ০৬:৪০
  • 742 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ০৬:৪০
  • 742 বার পঠিত
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৮২২

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জন। এর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত ছিলেন।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যান ১৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ বলছে, ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১৫০ থেকে ২৭৪–এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্তও কম ছিল। তবে গত তিন দিনে এই সংখ্যা আবারও বেড়েছে।
মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৪১ জনের মধ্যে বরিশাল জেলার সর্বোচ্চ ২৯৩ জন। পটুয়াখালীতে ১১৭, ভোলায় ১২০, পিরোজপুরে ১৩৫, বরগুনায় ৮৮ ও ঝালকাঠিতে ৬৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জনই পিরোজপুর জেলার। এ ছাড়া বরগুনা ও পটুয়াখালীতে দুজন করে ও ঝালকাঠিতে একজন মারা যান। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৭ জন।
করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মারা যান ১১ জন। তাঁরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৭৪৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে রোগী মারা যাওয়ার সংখ্যা ২৮৮।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493