এসএসসির অ্যাসাইনমেন্টের তথ্য ১৯ আগস্টের মধ্যে পাঠানোর নির্দেশ

  • আপডেট টাইম : জুলাই ৩১ ২০২১, ০৭:২০
  • 823 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ৩১ ২০২১, ০৭:২০
  • 823 বার পঠিত
এসএসসির অ্যাসাইনমেন্টের তথ্য ১৯ আগস্টের মধ্যে পাঠানোর নির্দেশ

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এ কার্যক্রমের সার্বিক তথ্য চেয়েছে সরকার। আগামী ১৯ আগস্টের মধ্যে এসব তথ্য ই-মেইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আঞ্চলিক উপপরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করেছে, কতজন জমা দিয়েছে এবং কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, সে তথ্য জানতে চাওয়া হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের কাছে। আগামী ১৯ আগস্টের মধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যাবতীয় তথ্য মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে।

উপপরিচালকদের পাঠানো চিঠিতে অধিদপ্তর বলছে, করোনা অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে পাঠানো ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট চলছে। প্রথম ধাপে তিন সপ্তাহের জন্য ১৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা থেকে ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সে নির্দেশনার আলোকে মাঠপর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা মনিটরিং করা প্রয়োজন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493