বরিশাল ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পেলেন জয়া চাকমা। ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন। সেটা পেয়ে উচ্ছ্বসিত মহিলা এই রেফারি। এর মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার ছাড়পত্র পেলেন জয়া। স্বীকৃতি পেয়ে জয়া বলেন, ‘এই স্বীকৃতির জন্য অনেক কষ্ট করেছি। অবশেষে সেটা পাওয়ায় কতটা আনন্দিত বোঝাতে পারব না। এখন আমি চাইব নির্ভুলভাবে যেন ম্যাচ পরিচালনা করতে পারি। সে জন্য নতুনভাবে প্রস্তুত হচ্ছি।’
জয়ার এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের রেফারি অঙ্গনও। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘জয়ার এই অর্জন তার একার নয়। বাংলাদেশের গোটা রেফারি সমাজের। জয়াকে দেখে এখন আরও অনেকে উৎসাহিত হবে।’