হাত র্কতন ঘটনার ১১ দির পর কলাপাড়ায় ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদকের মৃত্যু

  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ০৫:৫৯
  • 741 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ০৫:৫৯
  • 741 বার পঠিত
হাত র্কতন ঘটনার ১১ দির পর কলাপাড়ায় ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদকের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ০৭ আগস্ট।। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ডান হাতের কব্জি হারানো আহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকাল দশটায় ঢাকা মেডিকেলের পঙ্গু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং সে ওই ইউনিয়নের সাফাখালী গ্রামের নাসির মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই রাত নয়টার দিকে তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে কুপিয়ে রাকিবুলের ডান হাতের কব্জি কর্তন করে প্রতিপক্ষরা। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রথমিক চিকিৎসা শেষে বরিশল প্রেরন করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাকিবুলের মা বাদী হয়ে গত ২৯ জুলাই ১৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এপর্যন্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবরটি শুনেছি। তবে ডকুমেন্টারী কোন খবর এখনো পাইনি। ইতোমধ্যে এ ঘটনার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরিকল্পনাকারীর তথ্যমোতাবেক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493