দৌলতখানে নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৫:৩২
  • 729 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২১, ০৫:৩২
  • 729 বার পঠিত
দৌলতখানে নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত

দৌলতখান(ভোলা)প্রতিনিধি >> ভোলার দৌলতখানে হাঁস চুরির বিচার দেওয়ায় একই পরিবারের নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।
আহতরা হলেন, সালমা আক্তার (৪০), তার ছেলে সালমান পারসি বাবর(২০),হাফেজ মো: সামিয়ান হাবসি জাবের (১২), মেয়ে ছিনথিয়া আরবি সাওদা (১০) ও ননদ আছিয়া (৪৫)।
অভিযুক্তরা হলেন, ওই এলাকার খোরশেদ আলমের ছেলে সাত্তার,জামাল,হেলাল, বাবুলের ছেলে ফাহাদ, আবুল কালাম ভূঁইয়ার ছেলে তুহিন, ইউনুসের ছেলে হামিম,জসিমের ছেলে জিসান, মো: হাতেমের ছেলে সানজিদ। এ ঘটনা সালমা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য করে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতালে চিকিৎসাধীন সালমা আক্তার বলেন, কয়েকদিন আগে সাত্তারের ভাতিজা তুহিন,জিসান ও সানজিদ মিলে আমার বাড়ির খামার থেকে তালা ভেঙে সাতটি হাঁস চুরি করে নিয়ে যায়। হাঁস চুরির ঘটনাটি তুহিনের স্বজনদের কাছে বিচার দেওয়া হয়। স্বজনদের কাছে বিচার দেওয়ায় গত বৃহস্পতিবার সালমা আক্তারকে গালমন্দ করেন তুহিন। গালমন্দর প্রতিবাদ করায় সালমা আক্তারকে বেধড়ক মারধর করেন সাত্তার,জামাল, হেলাল, ফাহাদ, তুহিন, হামিম, জিসান, সানজিদসহ আরও অনেকে। খবর পেয়ে সালমা আক্তারের ছেলে সালমান পারসি বাবর,হাফেজ মো: সামিয়ান হাফসি জাবের, মেয়ে ছিনথিয়া আরবি সাওদা ও ননদ আছিয়া এগিয়ে আসলে তাদেরও বেধড়ক মারধর করে। মারধর শেষে বাড়িতে গিয়ে বসতঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন তারা। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন।
অন্যদিকে জামাল বলেন, আমরা তাদের কোন মারধর করেনি। এটা তাদের একটা সাজানো নাটক। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জামাল দাবী করেন।
দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, এঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত আভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493